শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান: উদ্ধার ৫৭২টি কঙ্কাল

আমুদরিয়া নিউজ: শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনা উপদ্বীপের চেম্মানিতে শ্মশানভূমি সম্প্রসারণের কাজ করার সময় দুর্ঘটনাবশত দেশের ইতিহাসের বৃহত্তম গণকবরের সন্ধান মিলেছে। গত আগস্ট পর্যন্ত চলা খননকার্যের তৃতীয় ধাপ শেষে প্রত্নতাত্ত্বিকরা সেখান থেকে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার করেছেন।

কঙ্কালের পাশাপাশি সেখানে চুড়ি, স্কুলের ব্যাগ এবং দুধের বোতলের মতো বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্রও পাওয়া গেছে । তামিল জনগোষ্ঠীর ধারণা, দেশটির কয়েক দশক দীর্ঘ গৃহযুদ্ধের সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া নিখোঁজ বেসামরিক নাগরিকদেরই এখানে গণকবর দেওয়া হয়েছিল।

দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা প্রিয়জনদের পরিণতি জানতে বছরের পর বছর অপেক্ষা করা পরিবারগুলোর মনে এই আবিষ্কার নতুন আশার আলো জাগিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো এখন এই নৃশংসতার আন্তর্জাতিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *