গলছে হিমবাহ, ৬৩ বছর পর মালিকের হাতে ফিরল হারিয়ে যাওয়া ব্যাকপ্যাক

আমুদরিয়া নিউজ: জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বিশ্বজুড়ে গলছে বরফ। আর সেই গলন্ত হিমবাহের বুক চিরে এবার প্রকাশ্যে এল এক অলৌকিক ও আবেগঘন পুর্নমিলনের গল্প। অস্ট্রিয়ার তিরোল অঞ্চলের সুলজটালফার্নার হিমবাহে প্রায় ৩,০০০ মিটার উঁচুতে বরফ গলে ভেসে উঠেছে একটি পর্বতারোহণের ব্যাকপ্যাক। নিখোঁজ হওয়ার দীর্ঘ ৬৩ বছর পর, সেই ব্যাগ ও তার ভেতরের সামগ্রী ফিরে পেলেন তাঁর ৮৬ বছর বয়সী মালিক।

১৯৬৩ সালের সেই দুর্ঘটনা অস্ট্রিয়ান পুলিশের তদন্তে জানা গেছে, ১৯৬৩ সালের আগস্ট মাসে একদল সঙ্গীর সাথে পর্বত অভিযানে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। বরফের ফাটলে পড়ে যাওয়ার পর সঙ্গীরা দড়ি ধরে তাঁকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালান। সেই সময় নিজের শরীরের ওজন কমাতে পিঠের ভারী ব্যাকপ্যাকটি বরফের ফাটলেই ফেলে দিতে বাধ্য হন তিনি। দীর্ঘ ছয় দশক ধরে সেটি বরফের নিচে সম্পূর্ণ অক্ষত অবস্থায় চাপা পড়ে ছিল।

সম্প্রতি এক ট্রেকার বরফ গলে ব্যাগটি বেরিয়ে আসতে দেখেন এবং পুলিশে খবর দেন। ব্যাগের ভেতরে আইস এক্স (বরফ কাটার কুঠার), একটি ক্যামেরা, বাঁশি এবং নথিপত্র রাখার একটি ফোল্ডার পাওয়া যায়। সেই আবহাওয়া-জীর্ণ নথিতে লেখা নাম দেখেই পুলিশ শেষ পর্যন্ত বৃদ্ধের সন্ধান পায়। বর্তমানে অসুস্থতার কারণে তিনি নিজে আসতে না পারায় তাঁর ছেলের মাধ্যমে এই অমূল্য স্মৃতি তাঁর হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *