জম্মু ও কাশ্মীরে অভিযান চালিয়ে লস্কর জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী!

আমুদরিয়া নিউজ: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে অভিযান চালিয়ে এক জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। নিহত জঙ্গি লস্কর ই তৈবার সদস্য বলে খবর। মঙ্গলবার সোপিয়ানের জিনপাথের কেল্লের জঙ্গলঘেরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির গোপন খবর পেয়ে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। এই অবস্থায় পিছু হঠার জায়গা না পেয়ে মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর এক লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই অঞ্চলে লুকিয়ে থাকা আরও দুই জঙ্গির সঙ্গে গুলির লড়াই চলছে বাহিনীর। এদিকে পহেলগাঁও কাণ্ডের পর দু’সপ্তাহ পেরিয়ে গিয়েছে, এখনও হামলাকারী জঙ্গিদের হদিস মেলেনি। তাদের খোঁজে উপত্যকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, এই কাণ্ডে জড়িত তিন পাকিস্তানি জঙ্গির ছবি ছাপিয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সর্বত্র পোস্টার দিল পুলিশ। শুধু তা-ই নয়, জঙ্গিদের হদিস দিতে পারলে ২০ লক্ষ নগদ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *