আমুদরিয়া নিউজ: রান্নার গ্যাসের বায়োমেট্রিক আধার যাচাই বা BAA নিয়ে এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের। আধার যাচাই না করালে সংশ্লিষ্ট গ্রাহকের গ্যাস বুকিং অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। পরে যাচাই সম্পূর্ণ করলে ফের বাজারদরে গ্যাস বুক করা যাবে এবং প্রযোজ্য ভর্তুকিও মিলবে।
গত ১৪ সেপ্টেম্বর সময়সীমা শেষ হলেও এখনও প্রায় ৩.১৬ কোটি গ্রাহকের ই-কেওয়াইসি বাকি। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে নেওয়া পদক্ষেপের রিপোর্ট চেয়েছে মন্ত্রক। তবে এত কম সময়ে বিপুল সংখ্যক গ্রাহকের বায়োমেট্রিক যাচাই শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রযুক্তিগত ত্রুটি ও পরিকাঠামোর সমস্যার কথাও জানিয়েছেন ডিস্ট্রিবিউটরদের একাংশ।
Total Views:
0