আমুদরিয়া নিউজ:স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত নিয়ে বিভ্রান্তি কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। নিয়ম অনুযায়ী, হাসপাতালে ভর্তির সময় প্রথমে আধার তথ্য যাচাই করে দেখা হবে রোগীর আয়ুষ্মান কার্ড রয়েছে কি না। কার্ড থাকলে আয়ুষ্মান প্রকল্পেই চিকিৎসা হবে, আর যোগ্য না হলে স্বাস্থ্যসাথীর আওতায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। ই-কেওয়াইসি অসম্পূর্ণ থাকলেও রোগীকে ফেরানো যাবে না। দুই প্রকল্পেই নাম না থাকলে হাসপাতাল থেকেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ফর্ম দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Total Views:
0