ময়নায় বুথে উত্তেজনা, তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, উঠল ‘চোর’ স্লোগান

Tension erupts in Moyna booth as protests surround TMC candidate

আমুদরিয়া নিউজ : পূর্ব মেদিনীপুরের ময়নায় ভোটগ্রহণের সময় গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। তৃণমূল প্রার্থী চন্দন মন্ডল বুথে পৌঁছাতেই বিজেপি কর্মী-সমর্থকরা তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ ভোট চলাকালীন চন্দন মন্ডল ভোটারদের প্রভাবিত করে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছিলেন। এর প্রতিবাদে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে এবং বুথে শৃঙ্খলা ফিরিয়ে আনে। পরে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলতে থাকে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *