আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সক্রিয় হয়েছে। কমিশনের নির্দেশে জেলা প্রশাসনগুলি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিচ্ছে। পাশাপাশি, সব ভোটকেন্দ্রে ১০০ শতাংশ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও চালু করা হচ্ছে।
কমিশন সূত্রে জানা গেছে, বাংলার দুই দফার নির্বাচনের পর অন্তত দু’বার করে রিপোল করা সম্ভব। তবে তাতেও সন্তুষ্ট না হলে আরও পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে কমিশনের।