ঋণের চাপের মধ্যেও শিল্প বিকাশের আশ্বাস

আমুদরিয়া নিউজ : ২০২৬-২৭ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন স্বপন দাশগুপ্ত । প্রায় ৭.১ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সামলে উন্নয়ন, শিল্পায়ন এবং সামাজিক কল্যাণের মধ্যে ভারসাম্য বজায় রাখাই শুভেন্দু অধিকারী  সরকারের প্রধান চ্যালেঞ্জ।

বাজেটে সম্ভাব্য প্রধান দিকগুলি হল : 

  • ঋণ নিয়ন্ত্রণে ‘ডেট ম্যানেজমেন্ট সেল’ গঠন ও ঋণ পুনর্গঠন।
  • নতুন কর না বাড়িয়ে ই-নিলাম, জমি লিজ এবং প্রযুক্তির মাধ্যমে রাজস্ব বৃদ্ধি।
  • শিল্প বিনিয়োগ বাড়াতে ‘সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থা ও একাধিক শিল্প করিডোর।
  • MSME, কৃষি ও কোল্ড স্টোরেজ খাতে বিশেষ সহায়তা।
  • আবাসন, পানীয় জল, সড়ক ও অন্যান্য পরিকাঠামো প্রকল্পে বড় বিনিয়োগ।
  • ITI ও পলিটেকনিক আধুনিকীকরণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি।
  • উত্তরবঙ্গে পর্যটন, পানীয় জল ও লজিস্টিকস হাব গড়ে তোলার বিশেষ প্যাকেজ।
  • ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে ‘অন্নপূর্ণা যোজনা’র মাধ্যমে যোগ্য মহিলাদের মাসিক ৩,০০০ টাকা সহায়তা এবং উপভোক্তা তালিকার কড়া যাচাই।
Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *