সন্তানের জন্য রেহাই অদিতির

আমুদরিয়া নিউজ  : তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে কলকাতা হাই কোর্ট আগাম জামিন দিয়েছে। তবে তাঁর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, দু’জনকেই তদন্তে সহযোগিতা করতে হবে।

মামলাটি বেনামি সম্পত্তি, আয়বহির্ভূত সম্পত্তি, অর্থপাচারসহ একাধিক অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অদিতি ও দেবরাজ বিপুল পরিমাণ সম্পত্তি আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তর করেছিলেন। তাঁদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট ও জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগও উঠেছে।

আদালত অদিতির চার মাসের শিশুসন্তানের বিষয়টি বিবেচনা করে তাঁকে আগাম জামিন দিয়েছে। তবে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে, বিদেশ যেতে পারবেন না, পাসপোর্ট জমা রাখতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবেন না। পাশাপাশি সাক্ষীদের প্রভাবিত না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আপাতত বাগুইআটি থানা এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *