তালা খুলতেই চমক!

আমুদরিয়া নিউজ : কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ-এর ইউনিয়ন রুম থেকে দু’টি স্যুটকেসভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ থেকে ৬০ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। দীর্ঘদিন বন্ধ ঘরে পড়ে থাকায় অধিকাংশ নোটই উইপোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ইউনিয়ন রুমটি তালাবন্ধ ছিল। চাবি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ তালা ভেঙে ঘরটি খোলেন। তখনই কোণে রাখা দুটি স্যুটকেস থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ কলেজে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই বিপুল নগদের উৎস, সম্ভাব্য দুর্নীতির জাল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *