অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস দিলেন সিপিএম বিধায়ক

আমুদরিয়া নিউজ :  রাজ্যজুড়ে মহিলাদের জন্য শুরু হওয়া অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ ঘিরে তৈরি হয়েছে কিছুটা আতঙ্ক ও বিভ্রান্তি। ১১-১২ পাতার দীর্ঘ ফর্ম পূরণ নিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ডোমকলের সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা নিজেই ফর্ম পূরণে সহায়তা করতে এগিয়ে আসেন।

তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যোজনাকে ঘিরে গুজব ছড়ানো হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, অগাস্ট থেকে জনগণনা শুরু হবে এবং সেই তথ্যের অনেকটাই পরে লাগবে, তাই নির্ভয়ে ফর্ম পূরণ করা উচিত। তাঁর দাবি, যোগ্য ব্যক্তিরাই যেন এই যোজনার সুবিধা পান, সেই উদ্দেশ্যেই আবেদন প্রক্রিয়া চলছে।

অন্যদিকে প্রশাসনের দাবি, আগের প্রকল্পে ভুয়ো নাম ঢুকে পড়ায় এবার প্রতিটি পরিবারের আর্থ-সামাজিক পরিস্থিতি যাচাই করেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *