আমুদরিয়া নিউজ: আজ, ৭ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বর্ধিত হারে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।সব ঠিক থাকলে, আগে যাঁরা মাসে ১ হাজার টাকা করে পেতেন তাঁরা এবার থেকে ১৫০০ টাকা করে পাবেন নবে জানানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই এই টাকা পাবেন। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
Total Views:
0