রাজ্যের বাজেটে চমক

আমুদরিয়া নিউজ  : বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে যুবক, ছাত্রছাত্রী, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। শিক্ষিত বেকারদের জন্য অক্টোবর থেকে ভরসা’ প্রকল্প চালু করে মাসিক ২,০০০-৩,০০০ টাকা ভাতা দেওয়ার কথা জানানো হয়েছে। প্রতিটি জেলায় ফ্রি কোচিং সেন্টার, মেধাবী পড়ুয়াদের জন্য ৩০ হাজার টাকা সহায়তা এবং অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা করা হয়েছে।

উত্তরবঙ্গে IIT, AIIMS, ক্যানসার হাসপাতাল, নতুন মেডিক্যাল কলেজ ও মহিলা কলেজ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ১৩টি মেডিক্যাল কলেজে MBBS ও PG আসন বৃদ্ধি করা হবে। প্রশাসনিক পরিকাঠামো সম্প্রসারণে পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

এছাড়া সাংবাদিকদের পেনশন, দুর্গাপুজো-কেন্দ্রিক পর্যটন প্রচার, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, মিড-ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে নতুন মদের দোকানের লাইসেন্সে নিষেধাজ্ঞার মতো একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *