আমুদরিয়া নিউজ: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় আয়, পেশা বা অন্যান্য ব্যক্তিগত তথ্য ভুল দিলে আবেদন বাতিল হতে পারে। আবেদনপত্রে দেওয়া ঘোষণাপত্র অনুযায়ী, সব তথ্য সঠিক হওয়া বাধ্যতামূলক। যাচাইয়ের সময় তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। রাজ্য সরকার প্রকৃত উপভোক্তাদের কাছে অনুদান পৌঁছে দিতে এবং ভুয়ো আবেদন রুখতে কঠোর ভেরিফিকেশন চালাচ্ছে। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।