গৃহবধূদের সম্মান নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের

আমুদরিয়া নিউজ:  গৃহবধূদের শ্রমের অর্থনৈতিক মূল্য নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। একটি মোটর দুর্ঘটনা মামলার শুনানিতে আদালত জানায়, গৃহবধূদের কাজ শুধু পারিবারিক দায়িত্ব নয়, তারও নির্দিষ্ট আর্থিক মূল্য রয়েছে। আদালতের মতে, একজন গৃহবধূর দৈনন্দিন গৃহস্থালি ও পরিচর্যার কাজের মূল্য মাসে অন্তত ৩০ হাজার টাকা হিসেবে ধরা উচিত।

২০০১ সালে পাঞ্জাবে এক গৃহবধূর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নিহতের পরিবারকে ৬২.৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চ মন্তব্য করে, ‘গৃহবধূ’ নয়, তাঁদের দেশের ‘নির্মাতা’ বলা বেশি উপযুক্ত, কারণ তাঁদের শ্রম ও ত্যাগের উপরই পরিবার ও সমাজের ভিত্তি গড়ে ওঠে।

আদালত আরও জানায়, বিয়ে কোনওভাবেই পরিচারিকা নিয়োগের সমার্থক নয় এবং সংসারের দায়িত্ব স্বামী-স্ত্রী উভয়ের। কোনও মহিলার ব্যক্তিগত ইচ্ছা, কর্মজীবন বা উচ্চাকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা উচিত নয়। সুপ্রিম কোর্টের মতে, দেশের কোটি কোটি গৃহবধূর অবদানকে যথাযথ সামাজিক ও অর্থনৈতিক স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *