আমুদরিয়া নিউজ: মালয়ালম বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা সন্তোষ কে নায়ারের আকস্মিক প্রয়াণে স্তব্ধ অনুরাগী থেকে সহকর্মীরা। মঙ্গলবার সকালে কেরলের পাথানামথিট্টা জেলার এনাথু এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। জানা গিয়েছে, একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন অভিনেতা। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। জানা যায়, শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে পাড়ি দেন সন্তোষ নায়ার।
Total Views:
0