আমুদরিয়া নিউজ: নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী । কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, মমতার নিরাপত্তায় যেন কোনওরকম গাফিলতি না হয়। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z প্লাস নিরাপত্তা খতিয়ে দেখার কথাও উঠে এসেছে প্রশাসনিক বৈঠকে। কারণ সাধারণত সাংসদরা এই স্তরের নিরাপত্তা পান না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনও রকম কাটছাঁট না করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
Total Views:
0