ওষুধ সংস্থাগুলির বিপণন নীতি খতিয়ে দেখতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

আমুদরিয়া নিউজ: ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির কাছ থেকে চিকিৎসকদের উপহার ও আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওষুধ সংস্থাগুলির বিপণন পদ্ধতি এবং চিকিৎসকদের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ন্ত্রণে আরও কার্যকর নিয়ম তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

ওষুধ সংস্থাগুলির দেওয়া উপহার ও অন্যান্য সুবিধা চিকিৎসকদের ওষুধ প্রেসক্রাইব করার সিদ্ধান্তকে প্রভাবিত করছে কি না, তা নিয়েও উঠেছে প্রশ্ন। চিকিৎসা পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখা এবং রোগীদের স্বার্থ সুরক্ষিত রাখার লক্ষ্যেই এই উদ্যোগ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *