চলে এল সামার স্পেশাল মকটেল

আমুদরিয়া নিউজ:  বসন্তের আমেজ ফুরিয়ে রোদের তেজ  ধীরে ধীরে বেড়ে চলেছে। যদিও এখনও গরমের প্রভাব ততটা পড়েনি। গরম আশা আর গরম পড়ার মাঝখানের এই সময়টাতেই শরীরকে সবচেয়ে বেশি হাইড্রেট রাখা প্রয়োজন।

বাড়ির সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে বানিয়ে ফেলুন ক্যাফে স্টাইল মকটেল। আসন্ন গরমের জন্য নিজেকে প্রস্তুত রাখতে এবং নতুনত্বের স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই ধরনের পানীয়।

গরমের এই সময় দারুন সতেজতা দিতে পারে তরমুজ মকটেল।

 উপকরণ : এক বাটি তরমুজের টুকর, এক মুঠো টাটকা পুদিনা পাতা, এক চামচ লেবুর রস, বিট নুন আর কিছুটা বরফ কুচি।

পদ্ধতি: প্রথমে তরমুজ ভালো করে ব্লেন্ড করে নিয়ে, একটি গ্লাসে পুদিনা পাতা ও লেবুর রস দিয়ে হালকা করে থেঁতো করে নিতে হবে, এরপর তাতে তরমুজের রস ও বিটনুন মিশিয়ে নিতে হবে। সবশেষে উপর থেকে বরফ কুচি ছড়িয়ে দিলে তৈরি রিফ্রেশিং তরমুজের মকটেল।

কাঁচা আমের স্পাইসি মোহিতো: কাঁচা আমের গন্ধটাই যেন মনে করিয়ে দেয় গরম আসছে। সাধারণত আমপোড়া শরবতে একটু মডার্ন টুইস্ট দিলেই কেল্লাফতে। সেদ্ধ করা কাঁচা আমের পাল্প, ভাজা জিরে গুঁড়ো আর সামান্য কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে স্বাদমতো চিনি যোগ করে, এবার সোডা ওয়াটার মিশিয়ে  আলতো করে নাড়িয়ে নিলেই নিমিষেই তৈরি  কাঁচা আমের স্পাইসি মোহিতো।

পুষ্টিবিদদের মধ্যে মরশুম বদলের এই সময় হঠাৎ কোল্ড্রিংস না খেয়ে প্রাকৃতিক উপাদানে তৈরি এই পানিওগুলো অনেক বেশি নিরাপদ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *