কলকাতায় প্রকাশিত সুহেল শেঠের নতুন বই, আলোচনায় সমকালীন ভারত

আমুদরিয়া নিউজ: লেখক সুহেল শেঠের নতুন বই ‘WTF India: Are We Losing the Plot?’ প্রকাশকে কেন্দ্র করে কলকাতায় বসেছিল সাহিত্য ও চিন্তাচর্চার বিশেষ আসর। প্রভা খৈতান ফাউন্ডেশনের সাহিত্য উদ্যোগ ‘কিতাব’-এর অনুষ্ঠানে লেখকের সঙ্গে সমকালীন ভারতের রাজনীতি, প্রশাসন, নগর উন্নয়ন, সংস্কৃতি এবং নাগরিক দায়িত্ব নিয়ে আলোচনা হয়।

নিজের বইয়ের মাধ্যমে ভারতের অগ্রগতি ও দৈনন্দিন জীবনের নানা সমস্যার মধ্যে থাকা বৈপরীত্যের কথা তুলে ধরেন সুহেল শেঠ। নাগরিক সচেতনতা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে আলোচনায়। সাহিত্য ও সমাজ ভাবনার এই অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত ছিলেন বইপ্রেমী ও বিশিষ্টজনেরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *