নতুন করে তদন্ত শুরু হচ্ছে আর জি কর মামলার

আমুদরিয়া নিউজ :  ক্যালকাটা হাইকোর্টকে আরজি কর মামলার পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হল। বৃহস্পতিবার বিচারপতি তীরথঙ্কর ঘোষ ও বিচারপতি শম্পা সরকার -এর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়।

মূল অভিযুক্ত সঞ্জয় রায়  ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড পেলেও, ঘটনার রাতে ঠিক কী ঘটেছিল এবং কেন পরিবারকে প্রথমে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি—তা এখনও স্পষ্ট নয়। তাই নিহত চিকিৎসকের পরিবারের আবেদনের ভিত্তিতে ফের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে তদন্ত শুরু করতে হবে। এজন্য Central Bureau of Investigation-এর জয়েন্ট ডিরেক্টর সহ তিন আধিকারিককে নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। জানা গিয়েছে, নতুন তদন্তে গুরুত্ব পাবে—

  • ঘটনার রাতের পুরো ঘটনাক্রম
  • মৃতদেহ দাহের প্রক্রিয়া
  • প্রমাণ লোপাটের অভিযোগ

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *