গ্রন্থাগার রক্ষায় লেখকের দান: কানাডায় অনন্য দৃষ্টান্ত গড়লেন র‍্যাচেল রিড

আমুদরিয়া নিউজ: বিখ্যাত উপন্যাস ‘হিটেড রাইভালরি’ (Heated Rivalry)-র কানাডিয়ান লেখিকা র‍্যাচেল রিড চরম আর্থিক সংকটে পড়া পাঁচটি গ্রামীণ পাবলিক লাইব্রেরি বাঁচাতে ৩ লাখ মার্কিন ডলার অনুদান দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নোভা স্কোশিয়ার আনাপোলিস ভ্যালি রিজিওনাল লাইব্রেরির অধীনে থাকা হান্টসপোর্ট, কেন্টভিল, লরেন্সটাউন, পোর্ট উইলিয়ামস এবং মিডলটন শাখাগুলো সরকারি তহবিলের অভাবে আগামী ৩০ সেপ্টেম্বরের পর চিরতরে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে ছিল।

লাইব্রেরিটির ইতিহাসে অন্যতম বৃহত্তম এই ব্যক্তিগত অনুদানের পর এক সাক্ষাৎকারে লেখিকা জানান, শৈশবে লাইব্রেরির বই পড়েই তাঁর লেখক হওয়ার অনুপ্রেরণা জেগেছিল। তাই একজন সফল লেখক হিসেবে সমাজের জন্য কিছু করতে পারার তাগিদ থেকেই তিনি এই অনুদান দিয়েছেন। তাঁর এই মহানুভবতার কারণে প্রত্যন্ত অঞ্চলের হাজারো পাঠক ও শিশু এখন বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত হওয়া থেকে রক্ষা পেল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *