যুবসাথী ও অন্নপূর্ণায় প্রশাসনের কড়া নজরদারি

আমুদরিয়া নিউজ: রাজ্যে সরকার বদলের পর সামাজিক প্রকল্পগুলিতে বড়সড় পরিবর্তনের পথে নতুন বিজেপি সরকার। ‘যুবসাথী’ প্রকল্পের প্রায় ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ‘অন্নপূর্ণা’ প্রকল্পে কড়া যোগ্যতার শর্ত জারি করে সরকার স্পষ্ট জানিয়েছে, আয়করদাতা মহিলা, কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মী, পেনশনভোগী, শিক্ষক-অশিক্ষক কর্মচারী এবং পঞ্চায়েত বা পুরসভার সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন না। ১ জুন থেকে অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন গ্রহণ শুরু হবে।

জানা গিয়েছে, যুব সাথীর প্রথম দফায় যাঁরা টাকা পেয়েছেন তাঁদের তথ্য নতুন করে খতিয়ে দেখা হবে। একই অ্যাকাউন্টে একাধিকবার টাকা গিয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হবে। ফলে পুনর্যাচাই শেষ না হওয়া পর্যন্ত বেকার ভাতার টাকা আপাতত বন্ধ থাকবে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *