এক মেসেজেই PF ব্যালান্স-সহ যাবতীয় তথ্য

আমুদরিয়া নিউজ : দেশের কোটি কোটি চাকরিজীবীর জন্য বড় ডিজিটাল সুবিধা আনতে চলেছে EPFO। এবার থেকে WhatsApp-এর মাধ্যমেই PF অ্যাকাউন্টের নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। ফলে PF ব্যালেন্স চেক, ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখা বা ক্লেম স্ট্যাটাস জানার জন্য আর বারবার পোর্টাল বা Umang অ্যাপে লগইন করতে হবে না। বাংলা-সহ একাধিক আঞ্চলিক ভাষায় সুবিধা মিলবে বলেও জানিয়েছে EPFO।

নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শুধুমাত্র ‘গ্রিন টিক’ যুক্ত অফিসিয়াল WhatsApp অ্যাকাউন্টেই যোগাযোগ করতে হবে এবং কোনওভাবেই OTP, UAN PIN বা পাসওয়ার্ড শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *