আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াতেই শুরু হলে তিন দিনের রাজ্যব্যাপী মেগা পরিচ্ছন্নতা অভিযান। স্কুল-কলেজ থেকে আবাসন, সরকারি দফতর ও নির্মাণস্থল—সব জায়গায় মশার প্রজননস্থল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, ডেঙ্গু সংক্রান্ত কোনও তথ্য গোপন করা যাবে না। চিকিৎসকদের প্রেসক্রিপশনেও ডেঙ্গু আক্রান্তের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকাশ্যে থুতু ফেলা ও আবর্জনা ছড়ানোর বিরুদ্ধে এবার ডিজিটাল স্পট-ফাইন ব্যবস্থাও কার্যকর করা হচ্ছে রাজ্যজুড়ে।
Total Views:
0