যুব অলিম্পিকের ফাইনালে তনভি, পদক নিশ্চিত ভারতের

আমুদরিয়া নিউজ: মাত্র ১৫ বছর বয়সেই যুব অলিম্পিকের মঞ্চে ইতিহাস গড়লেন ভারতীয় শাটলার তনভি পাত্রী। প্রথম ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে যুব অলিম্পিকের সিঙ্গলস ফাইনালে উঠলেন তিনি। এর ফলে মহিলাদের সিঙ্গলসে ভারতের প্রথম পদক নিশ্চিত হল।

বুধবার ৫৪ মিনিটের সেমিফাইনালে জাপানের দ্বিতীয় বাছাই যুজুনো ওয়াতানাবেকে ২১-১৪, ১১-২১, ২১-১৯ ব্যবধানে হারান তনভি। প্রথম গেমে জিতলেও দ্বিতীয় গেমে হারতে হয় তাঁকে। তবে নির্ণায়ক তৃতীয় গেমে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ভারতীয় শাটলার। ফাইনালে তনভির প্রতিপক্ষ চিনের ই শিন ঝাং।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *