আমুদরিয়া নিউজ:বৃষ্টিতে বাড়ির সামনে জমে থাকা জলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার হাওড়ার দাসনগরের কাশিপুর এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম তড়িৎ দেয়াসি, বয়স ৪৭ বছর। জল আনতে বেরিয়ে শ্যাওলায় পা পিছলে পড়ে যান তিনি। অসুস্থ থাকায় আর উঠতে পারেননি বলে প্রাথমিক অনুমান পুলিশের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী উমেশ রাই।
Total Views:
0