আজ থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম! পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটে

আমুদরিয়া নিউজ: আজ থেকে অনলাইনেই পাওয়া যাবে এনুমারেশন ফর্ম। কমিশনের ওয়েবসাইট এবং কমিশনের অ্যাপ থেকে ফর্ম পাওয়া যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, যাঁরা বুথ লেভেল অফিসারদের (BLO) কাছ থেকে সরাসরি ফর্ম সংগ্রহ করতে পারছেন না, তাঁরা অনলাইনেই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। https://ceowestbengal.wb.gov.in/ -এই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইন এনুমারেশন ফর্ম। পাশাপাশি কমিশনের ইসিআইনেট (ECI-Net) অ্যাপ থেকেও ফর্ম পূরণের সুযোগ থাকছে। কমিশন মারফৎ জানা গেছে, প্রথমে ওয়েবসাইট বা অ্যাপ থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। যেভাবে বিএলওদের সামনে বসে অফলাইন ফর্ম পূরণ করা হয়, ঠিক সেইভাবেই অনলাইনে তা পূরণ করতে হবে। এরপর নির্দিষ্ট নির্দেশিকা অনুসারে পূরণ করা ফর্মটি আপলোড করতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *