সিপিএম ছাড়ার জল্পনা, আইএসএফে যাচ্ছেন প্রতিকুর?

আমুদরিয়া নিউজ : ভোটের মুখে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা। সিপিএমের রাজ্য কমিটি থেকে ‘পদত্যাগ’ করেছেন বলে খবর ছড়াতেই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে প্রতিকুর রহমান। যদিও প্রতিকুর স্পষ্ট জানিয়েছেন, দলের কিছু জেলা ও রাজ্য নেতৃত্বের কর্মপদ্ধতির সঙ্গে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না, তবে বিষয়টি দলের অভ্যন্তরীণ। দলবদল নিয়ে জোর গুঞ্জন—তিনি তৃণমূল, কংগ্রেস, এমনকি বিজেপিতেও যেতে পারেন বলে কানাঘুষো। অন্যদিকে একাংশের দাবি, নওশাদ সিদ্দিকির আইএসএফ-এ যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় দু’পক্ষের জনভিত্তির মিল থাকায়। প্রতিকুর অবশ্য বলেছেন, “আমি প্রথমে আইনজীবী, তারপর রাজনীতি। দলের মধ্যে যা বলার বলেছি, বাইরে কিছু বলব না।”
আইএসএফ সূত্রে ইঙ্গিত, প্রতিকুর যোগ দিতে চাইলে দল স্বাগত জানাবে। এখন নজর একটাই—দক্ষিণের সমীকরণে এই জল্পনা কতটা প্রভাব ফেলে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *