আমুদরিয়া নিউজ : আসন্ন ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আজ জেলাস্তরের ভিডিও বৈঠক করবেন নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই বৈঠক ডাকা হয়েছেবলে জানা গিয়েছে।
২০২৬ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল আপাতত সরগরম। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর প্রত্যেক দলই এখন ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনী প্রচারে। এই নির্বাচনী পর্যালোচনা খতিয়ে দেখতে আজ শুক্রবার, গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন।
দুপুর ১টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রত্যেক জেলার নির্বাচন আধিকারিকরা, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা। আরো থাকবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল।
Total Views:
0