আমুদরিয়া নিউজ: মহাবিশ্বে পৃথিবীর বাইরেও কি অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে? এই চিরন্তন প্রশ্নের উত্তর পেতে হয়তো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, আগামী এক দশকের মধ্যেই আমরা এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের সন্ধান পেতে পারি। জেমস ওয়েব সহ আধুনিক শক্তিশালী টেলিস্কোপগুলোর সাহায্যে দূরবর্তী এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহগুলোর বায়ুমণ্ডল নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে।
বিজ্ঞানীদের মূল লক্ষ্য ওজোন, মিথেন ও জলের মতো জীবনধারণের উপযোগী উপাদানের উপস্থিতি খোঁজা। বেশ কিছু গ্রহে ইতিমধ্যে কার্বন সমৃদ্ধ অণুর সন্ধান মিলেছে, যা প্রাণের প্রাথমিক লক্ষণ হতে পারে। গবেষকদের মতে, প্রযুক্তির দ্রুত অগ্রগতি মহাকাশ বিজ্ঞানের এই ঐতিহাসিক আবিষ্কারকে খুব শীঘ্রই বাস্তব রূপ দিতে চলেছে।
Total Views:
0