মেঘালয় কয়লা খনি বিস্ফোরণে শোকপ্রকাশ, প্রশাসনিক গাফিলতির অভিযোগ অভিষেকের

আমুদরিয়া নিউজ : মেঘালয়ের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ ও তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, এই দুর্ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলা অবৈধ খনন ও প্রশাসনিক গাফিলতির ফল। তাঁর বক্তব্য, শ্রমিকদের জেনে-বুঝেই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে কাজ করতে বাধ্য করা হয়েছে, যা সম্পূর্ণ অমানবিক।

অভিষেক বলেন, দারিদ্র্য ও অসহায়তার সুযোগ নিয়ে শ্রমিকদের জীবন নিয়ে খেলা হচ্ছে। যাঁরা এই অবৈধ খনির সঙ্গে যুক্ত এবং যাঁদের দায়িত্ব ছিল নজরদারি করা, তাঁদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত চিকিৎসার দাবি করেন।

এই ঘটনার পর নতুন করে অবৈধ কয়লা খনি ও শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *