মুক্তিযুদ্ধে গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতার ফাঁসির সাজা মকুব!

আমুদরিয়া নিউজ: ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধে দোযী সাব্যস্ত বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসি শাস্তি মকুব করল সে দেশের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। জামাত নেতা আজাহারুল ইসলামের বিরুদ্ধে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালে ১২৫৬ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম করা ছাড়াও শতশত বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ ছিল। ২০১৪ সালে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ওই রায়কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজহারুল চ্যালেঞ্জ জানিয়েছিলেন। কিন্তু ২০১৯ সালে তা খারিজ হয়ে যায়। এর পরে ২০২০ সালে রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে শীর্ষ আদালতের উচ্চতর বেঞ্চে আবেদন জানিয়েছিলেন আজহারুল। সেই দেশের শীর্ষ আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *