/প্রতারণার অভিযোগ ও প্রাণনাশের হুমকি ঘিরে বিতর্কে সোহম চক্রবর্তী

আমুদরিয়া নিউজ: টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-র বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। বালুরঘাটের প্রযোজক তরুণ দাস অভিযোগ করেছেন, ২০১৮ সালে একটি সিনেমার কাজের জন্য সোহমের সঙ্গে চুক্তি হয়েছিল এবং পারিশ্রমিক বাবদ অগ্রিম ১৫ লক্ষ টাকা দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, টাকা নেওয়ার পরও অভিনেতা ছবির জন্য কোনও ডেট দেননি বা অভিনয়ও করেননি। পরে টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করা হয় এবং অভিযোগকারীর দাবি, তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

শেষ পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগে তরুণ দাস বালুরঘাট থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *