তীব্র গরমে মিলবে স্বস্তি

আমুদরিয়া নিউজ: প্রচণ্ড গরমে শরীর ঠাণ্ডা রাখতে ভাপা দই হতে পারে আদর্শ মিষ্টি। বাড়িতেই খুব সহজে টক দই, মিল্ক মেড, জাফরান, আমন্ড ও পেস্তা কুচি দিয়ে এই সুস্বাদু পদ তৈরি করা যায়। প্রথমে দইয়ের জল ঝরিয়ে মিল্ক মেডের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর জাফরান ছড়ানো কাঁচের পাত্রে মিশ্রণ ঢেলে ভাপে রান্না করতে হবে। প্রায় ১০ মিনিট ভাপানোর পর ঠাণ্ডা করে উপরে আমন্ড-পেস্তা ছড়িয়ে পরিবেশন করলেই তৈরি ঠাণ্ডা ঠাণ্ডা ভাপা দই।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *