বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’, কত দাম? কী কী ফিচার?

আমুদরিয়া নিউজ: এবার স্মার্টফোনের দুনিয়ায় পা রাখল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থা। অ্যাপেলকে চ্যালেঞ্জ জানাতে বাজারে আনা হচ্ছে ট্রাম্প মোবাইল। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প। তিনি জানান, আমাদের এই নতুন ব্যবসার ভিত্তি হবে জাতীয়তাবাদ। ‘মেক আমেরিকা ফার্স্ট এগেন’, এই নীতিকে মাথায় রেখে প্রতিটি ট্রাম্প মোবাইল তৈরি করা হবে আমেরিকাতে। দেশের মাটিতেই তৈরি করা হবে কল সেন্টার। আমেরিকাবাসীর কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এই অত্যাধুনিক ফোন। মোবাইলে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫, ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৫০ এমপির মেন ক্যামেরা, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবির এক্সপ্যান্ডেবল স্টোরেজ, ৫০০০ এমএএইচের ব্যাটারি। যার দামও হবে অত্যন্ত সস্তা। উন্নতমানের মোবাইল পরিষেবা-সহ এই ফোনের দাম পড়বে মাত্র ৪৯৯ ডলার। ট্রাম্পের সংস্থা জানিয়েছে নতুন ফোন আগস্ট মাস থেকে বাজারে পাওয়া যাবে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *