সিগন্যাল বিভ্রাটে ট্রেন চলাচলে ব্যাঘাত, দুর্ভোগে যাত্রীরা

আমুদরিয়া নিউজ: সপ্তাহের শুরুতেই রেল পরিষেবায় বিঘ্ন, দুর্ভোগে পড়লেন যাত্রীরা। নিউ জলপাইগুড়ি–কিসানগঞ্জ শাখায় সিগন্যাল ব্যবস্থায় প্রযুক্তিগত গোলযোগের জেরে সোমবার বেশ কয়েক ঘণ্টা ব্যাহত হয় ট্রেন চলাচল। মাগুরজান ও তিনমাইল স্টেশনের মাঝের অংশে ভোরে এই সমস্যা দেখা দেয়। পরে একই রুটে একটি মালগাড়ির ইঞ্জিন বিকল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস ও দার্জিলিং মেল-সহ একাধিক ট্রেন দেরিতে চলায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে রেলের তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *