মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটি! ফের পিছোল শুভাংশুদের যাত্রা

আমুদরিয়া নিউজ: মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির জেরে ফের পিছোল ভারতের শুভাংশু শুক্লা-সহ চার মহাকাশচারীর মহাকাশযাত্রা। বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেলে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের তৈরি ‘ড্রাগন’ মহাকাশ যানে চেপে আমেরিকার ফ্লরিডা থেকে শুভাংশুদের যাত্রা শুরুর কথা থাকলেও, এখনই তা হচ্ছে না। স্পেসএক্স-এর ফ্যালকন-৯ রকেটে প্রযুক্তিগত সমস্যার দেখা দেওয়ায় এই মহাকাশযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ইলন মাস্কের সংস্থা। স্পেসএক্সের তরফে জানানো হয়েছে, উৎক্ষেপণের আগে মহাকাশযানের ‘ফায়ার বুস্টার’ পরিদর্শনের সময় দেখা যায় যে রকেটে ‘এলওএক্স’ অর্থাৎ রকেটের অক্সিজেন  লিক করছে। উৎক্ষেপণের নতুন তারিখ এখনও কিছু ঠিক হয়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যা মেটানোর পরেই নতুন তারিখ ঘোষণা করা হবে। এই নিয়ে পঞ্চম বার থমকে গেল শুভাংশুদের যাত্রা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *