বিদ্রোহের আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, জারি কারফিউ

আমুদরিয়া নিউজ: বিক্ষোভের আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি মোকাবিলায় শহরজুড়ে কারফিউ জারি করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি থাকবে স্পর্শকাতর এলাকায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলেস। টানা পাঁচ দিন ধরে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরের রাস্তায় প্রতিবাদ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে নামানো হয়েছে সেনা। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সেনা নামানোর সিদ্ধান্ত নিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছেন ক্যালিফোর্নিয়ার নেতারা। যদিও ট্রাম্প নিজের সিদ্ধান্তে অনড় থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ‘আবর্জনার স্তূপে পরিণত হওয়া লস অ্যাঞ্জেলসকে বিদেশিমুক্ত করবই।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *