আমুদরিয়া নিউজ: বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে নিখোঁজ হয়েছেন ১১ জন নাবিক। মঙ্গলবার রাতে দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে। ডুবে যাওয়া ‘আজভ কনকর্ড’ জাহাজের পাঁচ নাবিককে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ‘চেলসি ৩’ জাহাজের ১৫ জন নাবিককেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুলগেরিয়া। হামলার নিন্দা জানিয়েছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন। কৃষ্ণ সাগরে ধারাবাহিক হামলার জেরে বাণিজ্যিক জাহাজ চলাচল ও আন্তর্জাতিক খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
Total Views:
0