চার বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চেয়ে বার্তা পাকিস্তানের

আমুদরিয়া নিউজ: চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। বুধবার নিজের দেশের সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আলোচনার জন্য নিরপেক্ষ একটি দেশের নামও প্রস্তাব করেছেন তিনি। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, শাহবাজ যে চারটি বিষয়ে কথা বলতে চেয়েছেন সেগুলি হল “কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ”। আলোচনার স্থান প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, চিনে আলোচনায় রাজি হবে না ভারত। ইংল্যান্ডে হতে পারে। তবে উভয়পক্ষের সবচেয়ে পছন্দের স্থান হতে পারে সৌদি আরব। মনে করা হচ্ছে, জল বলতে শাহবাজ় সিন্ধু জলবণ্টন চুক্তির দিকে ইঙ্গিত করতে চেয়েছেন। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া চুক্তি স্থগিত রাখে ভারত। দুই দেশের সংঘর্ষবিরতি হওয়ার পরেও এখনও এই চুক্তির স্থগিতাদেশ প্রত্যাহার করেনি নয়াদিল্লি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *