আমুদরিয়া নিউজ : চিনের একটি বাণিজ্যিক বিমান একটানা ২৯ ঘণ্টা আকাশে উড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে। সেটি সাংহাই থেকে উড়ে আর্জেন্টিনার বুয়েনস আইয়ার্সের বিমানবন্দরে অবতরণ করবে। সময় ও দূরত্বের দিক থেকে এটি বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট হতে চলেছে। যা প্রায় অর্ধেক পৃথিবী পরিক্রমা করবে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টোয় সাংহাই থেকে উড়েছে সেটি। আজ, শুক্রবার বিকেলে গন্তব্যে পৌঁছবে।
Total Views:
0