আমুদরিয়া নিউজ: ভাবুন তো, কোনও হ্রদের ধারে গিয়ে যদি দেখেন পাখি বা বাদুড়ের দেহ একেবারে পাথরের মূর্তির মতো হয়ে রয়েছে! শুনতে অবাক লাগলেও এমনই অদ্ভুত দৃশ্য দেখা যায় আফ্রিকার তানজানিয়ার লেক ন্যাট্রনে। এই হ্রদের জলে রয়েছে প্রচুর ক্ষার ও খনিজ লবণ। কোনও প্রাণী মারা যাওয়ার পর তার দেহে এই খনিজের আস্তরণ জমে সেটিকে পাথরের মতো শক্ত করে তোলে।
২০১৩ সালে ফটোগ্রাফার নিক ব্র্যান্ডটের তোলা কিছু ছবি প্রকাশ্যে আসার পর হ্রদটি সারা বিশ্বের নজরে আসে। তবে মজার বিষয় হল, এই হ্রদ শুধু মৃত্যুর রহস্যেই ঘেরা নয়, এখানেই দিব্যি বসবাস করে গোলাপি লেসার ফ্লেমিঙ্গো! অর্থাৎ, যে জল অধিকাংশ প্রাণীর জন্য প্রতিকূল, সেটাই আবার কিছু বিশেষ প্রাণীর নিরাপদ আশ্রয়।
Total Views:
0