ইংল্যান্ড সফরের ভারতীয় টেস্ট দল ঘোষণা, নেতৃত্বে গিল

আমুদরিয়া নিউজ: ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা করে দিল বোর্ড। ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিল। সহ-অধিনায়ক ঋষভ পন্থ। শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। তবে দলে জায়গা পেলেন না মহম্মদ শামি। শ্রেয়স আইয়ারকেও দলে রাখা হয়নি। ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের সফর। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারেই। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে।

ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *