আমুদরিয়া নিউজ : বাংলা লোকগানের ‘খ্যাপার গান’ বা বাউল সুরের ব্যবহার বহু পরিচিত হলেও ‘খেপী’ বা নারীদের ভূমিকা নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হয়েছে। অথচ নারীশক্তি ছাড়া সৃষ্টির পূর্ণতা অসম্পূর্ণ বলে মনে করা হয়। পুরুষ ও প্রকৃতির যুগল মিলনেই জীবন ও সৃষ্টি সম্পূর্ণতা পায়—এই ভাবনাই এখানে তুলে ধরা হয়েছে।
নববর্ষ উপলক্ষে ফোক গুরু দেব চৌধুরী তাঁর লেখা, সুর করা ও কণ্ঠে নতুন গান ‘খেপীর গান’ প্রকাশ করেছেন। গানটির যন্ত্রানুসজ্জা করেছেন রুদ্রনীল চৌধুরী এবং চিত্রকল্প ভাবনা ও নির্মাণে রয়েছেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। মিউজিক ভিডিওতে প্রধান চরিত্রে দেব নিজেই অভিনয় করেছেন এবং বিশেষ ভূমিকায় রয়েছেন শ্রীময়ী রায় চৌধুরী।