খেতাব কেড়ে নেওয়ার পরও ট্রফি নিয়ে উৎসব সেনেগালের

আমুদরিয়া নিউজ : আফ্রিকার ফুটবলে বড় বিতর্ক তৈরি হয়েছে আফ্রিকা কাপ অব নেশন এর ফাইনাল ঘিরে। ফাইনালে সেনেগাল ১-০ গোলে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও পরে তাদের খেতাব কেড়ে নেয় কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (CAF)।

সিএএফ-এর সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচ চলাকালীন সেনেগালের কিছু ফুটবলার রেফারির অনুমতি ছাড়াই মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ায় এই শাস্তি দেওয়া হয়। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ৩-০ ফলে মরক্কোকে জয়ী এবং নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সেনেগাল তা মানতে নারাজ। তারা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই মরক্কোর হুঁশিয়ারি উপেক্ষা করে ট্রফি নিয়ে প্রকাশ্যে উদযাপন করেছে সেনেগাল দল। খেতাব কেড়ে নেওয়ার পরও সেনেগালের এই পদক্ষেপ ঘিরে আফ্রিকার ফুটবলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *