আমুদরিয়া নিউজ: আক্রমণকারীর দিকে বন্দুক তাক করার অভিযোগে রিয়ানা কেলভার নামে এক ট্রান্সজেন্ডার নারীকে ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াইওমিংয়ের আদালত। ইউনিভার্সিটি অব ওয়াইওমিংয়ের শিক্ষার্থী ও বারটেন্ডার রিয়ানার বিরুদ্ধে লারামি শহরের একটি বারের বাইরে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এক ব্যক্তির দিকে বেআইনি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
রিয়ানার দাবি, স্কট ডানহাম নামের এক ব্যক্তি তাকে লক্ষ্য করে সমকামী-বিরোধী গালিগালাজ করে এবং শারীরিকভাবে আঘাত করে মাটিতে ফেলে দেয়। আত্মরক্ষার্থেই তিনি বন্দুক বের করেছিলেন। তবে আদালতের বিচারক মামলাটি খারিজ না করে পূর্ণাঙ্গ ট্রায়ালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
Total Views:
0