আমুদরিয়া নিউজ: উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের একটি জনমানবহীন, পরিত্যক্ত আবহাওয়া স্টেশনে দেখা গেছে এক অদ্ভুত দৃশ্য। মানুষ বহু বছর আগে এই স্টেশনটি ছেড়ে চলে গেলেও, বর্তমানে সেটি একদল মেরু ভাল্লুকের স্থায়ী আস্তানায় পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ায় এবং নিজেদের স্বাভাবিক বাসস্থান সংকটে পড়ায়, এই বিশালাকার প্রাণীরা মানুষের তৈরি ওই পুরনো বাড়ি এবং ঘরগুলির ভেতরেই আশ্রয় নিয়েছে। ভাঙা জানালা দিয়ে উঁকি মারা বা ঘরের বারান্দায় বসে থাকা এই মেরু ভাল্লুকদের কিছু চমৎকার ছবি সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিজ্ঞানীদের মতে, এই ঘটনাটি যেমন একদিকে বন্যপ্রাাণীদের মানিয়ে নেওয়ার ক্ষমতার পরিচয় দেয়, অন্যদিকে এটি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের এক ভয়ঙ্কর বাস্তবকেও আমাদের সামনে তুলে ধরে।
Total Views:
0