আকাশকে ধরতে বাংলা ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযান

The combined police operation by Bengal and Jharkhand to track down Akash

আমুদরিয়া নিউজ:বাংলা ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেল থেকে পুরুলিয়ার সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় কমিটির নেতা অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’-কে ধরতে ‘মিশন আকাশ’ শুরু হয়েছে। এর আগে ঝাড়খণ্ডে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দলমা পাহাড় ও জঙ্গল এলাকায় আকাশের ৬ সদস্যের ছোট স্কোয়াডের সক্রিয়তার তথ্য মিলেছে। এই অভিযানে সীমান্তজুড়ে নজরদারি, তল্লাশি ও গ্রামগুলিতে সোর্স নেটওয়ার্ক জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর এই লাগাতার চাপে শীঘ্রই আকাশ ও তার বাকি সহযোগীদের ধরে ফেলা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *