আমুদরিয়া নিউজ: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতাদের সহায়তায় বিপুল অঙ্কের গোপন তহবিল পরিচালনার অভিযোগ উঠেছে। শুক্রবার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডাচ গোয়েন্দা সংস্থা কুশনারের আইফোন হ্যাক করে এ সংক্রান্ত তথ্য পেয়েছে। প্রতিবেদনে প্রায় ৭৫০ মিলিয়ন ডলারের একটি গোপন তহবিল এবং আরও প্রায় ১ বিলিয়ন ডলারের ব্যাংকিং ব্যবস্থার উল্লেখ রয়েছে।
তবে কুশনারের আইনজীবী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেভিড এম ফ্রিডম্যানও এই প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগ নাকচ করেছেন।
Total Views:
0